নিউজটি শেয়ার করুন

কানা রাজার সুড়ঙ্গ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরো পরিচিত করবে: উপজেলা চেয়ারম্যান কাজল

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল বলেন, কানারাজার সুড়ঙ্গ রামুকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো অধিকতর পরিচিত করে তুলবে। প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে সুড়ঙ্গের সংরক্ষণ ও উন্নয়ন করা হলে এটির হারানো ঐতিহ্য ফিরে আসবে।

তিনি রামু উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহায়তার পাশাপশি ঐতিহাসিক এই সুড়ঙ্গের গুরুত্ব সরকারের কাছে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গত শুক্রবার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনাস্হ ঐতিহ্যবাহী কানারাজার সুড়ঙ্গ প্রাঙ্গনে স্হানীয় আওয়ামীলীগ, যুবলীগ কর্তৃক অায়োজিত বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উৎসবমূখর এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনাইদ বিপ্লব, কবিও প্রাবন্ধীক এম, সুলতান আহমদ মনিরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফতেখারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহসভাপতি মোঃ ওবাইদুল হক, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, জসিম উদ্দিন ভরসা, সাংবাদিক আবুল কালাম সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার আজিজুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ জায়েদ, আওয়ামী লীগনেতা হেফাজুতুর রহমান কালু, যুবলীগনেতা কামরুল হাসান সোহাগ, এমদাদ মিয়া, উখিয়ারঘোনা একতা সোসাইটির সভাপতি মিজানুর রহমান,যুবলীগ নেতা আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম হিমেল, রামু কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সাঈদী, ছাত্রনেতা গিয়াস উদ্দিন,ছাত্রনেতা কফিল উদ্দীন জীবন প্রমুখ।