কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (৫৩)’কে আটক করা হয়েছে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শুক্রবার (২৯ই নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাপ্তাইয়ে রাইট ব্যাংক এলাকার মো. তোফায়েল আহম্মদের ছেলে মো. সাইফুল ইসলামকে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা হতে শুক্রবার রাতে আটক করা হয়।
তিনি সিআর মামলার ১’বছরের সাজা গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী।
শনিবার সকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।








