সিপ্লাস প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলার ৪ নম্বর ইউনিয়নের লকগেট এলাকা থেকে অপহরণ হওয়া কিশোরীকে সাতকানিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পলাতক আসামি মো. মুছাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৩টায় সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, গত ২ অক্টোবর অপহৃত কিশোরীর পিতা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে ওই কিশোরীকে উদ্ধারে পুলিশ নানামুখী তৎপরতা চালায়। অবশেষে সাতকানিয়া থেকে ওই মামলার আসামিকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃদ কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার মুছাকে আজ সকালে রাঙামাটি কোর্টে পাঠানো হবে।








