Site icon CPLUSBD.COM

কাপ্তাইয়ে অসহায় মানুষের মাঝে নৌ বাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাই বাজার এবং তৎসংলগ্ন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের পাশ দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির সদস্যরা।

নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের তত্ত্বাবধানে শনিবার (২৮ মার্চ) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার এনামুল ইসলাম প্রায় ২৫০ পরিবারের হাতে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী তুলে দেন। নির্ধারিত দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ ঘাঁটির কর্মকর্তা, নৌ বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। একই সাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণ সহ নানান পরামর্শ প্রদান করে।

পরে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায়স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া কাপ্তাই-চট্টগ্রাম সড়কে নৌবাহিনীর ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হয়।