সিপ্লাস প্রতিবেদক: রাঙ্গামাটির জেলার কাপ্তাই উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে ৪বাংলো নৌ বাহিনী সড়ক এলাকায় আবারও বন্য হাতির আক্রমণে পঁয়তাল্লিশ উধর্ব এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে।
পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মহসিন তালুকদার জানান, বহুদিন যাবৎ এলাকার একজন পাগল জঙ্গলে এবং এলাকার আশপাশে প্রায় ঘোরাঘুরি করতে দেখা যেতো।
রবিবার (৭ মার্চ) ভোর ৬টায় আমার বন প্রহরীরা ডিউটি করার সময় দেখে গভীর রাতে ঐ পাগল কে বন্যহাতি আক্রমণ করে হাত,পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রাখে। পরে তিনি স্থানীয় প্রশাসন কে খবর দেন বলে উল্লেখ করেন।
গত বছরেও একই এলাকায় স্থানীয় আরো এক পাগলকে হাতি আক্রমণ করে মেরে ফেলে। এ নিয়ে কাপ্তাইয়ে গত ২ বছরে বন্য হাতির আক্রমণে ৫জনের মৃত্যু হয়েছে।
এদিকে কাপ্তাই পুলিশ সার্কেল রোশন আরা রব জানান,বর্তমানে হাতির উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি দিন বন্য হাতিরদল বেঁধে ক্যাম্পের ভিতর ও আশ,পাশ এলাকায় ঢুকে পরছে। এতে করে সকলেই আতংকিত হয়ে পড়ছে বলে উল্লেখ করেন।
পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ( ডিএফও), কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহকারী ভূমি কমিশনার মাঈনুল হোসেন চৌধুরী, সহকারী বন সংরক্ষক মীর মোস্তাফিজুর রহমান,ও কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ প্রমুখ ঘটনাস্থল পরির্দশন করেন।
এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।








