Site icon CPLUSBD.COM

কাপ্তাইয়ে আবারও ১জন সরকারি কর্মচারি করোনায় আক্রান্ত

নূর হোসেন মামুন, কাপ্তাই: রাঙামাটি জেলার কাপ্তাইয়ে আবারও একজন সরকারি চাকরীজীবীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

করোনায় আক্রান্ত সরকারি কর্মচারির বয়স ৩৫ বছর বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, উক্ত সরকারি কর্মচারী গত ২৩ই মে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে রক্তের নমুনা চট্টগ্রামে প্রেরণ করেন। আজ সকালে আসা রিপোর্টে তার শরীরে করোনা শনাক্তের খবর পাওয়া যায়।

এ নিয়ে কাপ্তাই উপজেলায় সর্বমোট ৩জন করোনায় আক্রান্ত হয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সারাদেশে সকল জেলায় করোনা আক্রান্ত হলেও স্থানীয় প্রশাসনের তৎপরতার ফলে কাপ্তাই এ যাবত ছিল করোনা মুক্ত। তবে পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে প্রথম দুঃসংবাদ পায় কাপ্তাই উপজেলা।

সোমবার (২৫ই মে) কাপ্তাইয়ের ১জন স্বাস্থ্য কর্মচারী ও নৌ বাহিনীর ১জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়। সপ্তাহ ঘুরার আগেই আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় আরেকটি দুঃসংবাদ। এবার নতুন করে আক্রান্ত হয়েছে আরেকজন সরকারি কর্মচারী।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহম্মদ চৌধুরী জানান, কাপ্তাইয়ে আশানুরুপ করোনা পরীক্ষা করা হচ্ছেনা এখনো।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, যাদের শরীরে করোনায় আক্রান্তের খবর পেয়ে তারা সকলেই সচেতন। অর্থাৎ কাপ্তাইয়েও বিচরণ চালাচ্ছে করোনা। তাই সকলকে করোনা পরীক্ষা করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।