Site icon CPLUSBD.COM

কাপ্তাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামী আটক

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাবু মারমা (৩৯)। সে বাঙ্গালহালিয়া এলাকার খ্যাংদং পাড়ার দুংবাই মারমার ছেলে।

শুক্রবার (১৬ই অক্টোবর) দুপুরে সাবু মারমাকে আটক করা হয়েছে

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঙ্গালহালিয়া বাজার থেকে সাবু মারমাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০৭/৩২৬/৪৪৮/৫০৬ ধারায় জিআর নং ২৬৫/০৯ মামলা দায়ের করা ছিল। শুক্রবার তাকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।