কাপ্তাই ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে কাপ্তাইয়ের নতুন বাজার, জেটিঘাট, প্রজেক্ট, শিল্প এলাকা সহ বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিসের মাধ্যমে ছিটানো হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে কিটনাশক।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাবেক সভাপতি সাগর চক্রবর্তী, সাধারন সম্পাদক মো. একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নূর উদ্দিন সুমন, কাপ্তাই ইউপি সদস্য মো. সজিবুর রহমান সজিব সহ আরও অনেকে।








