Site icon CPLUSBD.COM

কাপ্তাইয়ে গরীব ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবিসহ আরও অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা

মুনতাসির জাহান বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঁচ ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে ১৮শ’ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে।

এর আগে প্রথম পর্যায়ে উপজেলায় ২৩শ’ জনগণকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।