মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাড়ি নির্মাণের প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ৫’ইউনিয়নের ২৪’জন গরিব এবং দুস্থ পরিবারের মাঝে প্রথম পর্যায়ে চেক হস্তান্তর করা হয়।
বৃহস্পিতবার (১২ ডিসেম্বর) উপজেলা সম্মেলন কেক্ষে উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাদের হাতে এই চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ইউনিয়ন চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, ওয়াগ্গা ইউপি সদস্য মাহাবুব আলম।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, প্রতি পরিবারের জন্য সরকারি ভাবে ২’লক্ষ ৯৩’হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। তবে প্রথম পর্যায়ে দেড় লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।








