কাপ্তাইয়ে রাইখালীতে চন্দ্রঘোনা থানার অভিযানে ২৪ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
চন্দ্রঘোনার থানার সুত্রে জানা যায় বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফ উদ্দিনের নির্দেশনায় থানা পুলিশ ডিউটি কালীন সময়ে এস.আই মিশন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ রাইখালী বাজাঘাট এলাকা হতে অবৈধ দেশীয় তৈরি চোলাই ২৪ লিটার মদসহ জোহর সরদার (৪০) ও সাধন কান্তি দেব (৫১) কে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।








