নিউজটি শেয়ার করুন

কাপ্তাইয়ে ছাত্রলীগের উদ্যোগে আ.লীগ সভাপতি-সম্পাদককে গণসংবর্ধণা

কাপ্তাই আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সম্পাদক ইব্রাহিম খলীলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

কাপ্তাই উপজেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে গণসংবর্ধণা দেওয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীলকে।

এই উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির সভাপতি সাইফুদ্দিন মানিক, সম্পাদক হ্রদয় তনচংগ্যা, বর্তমান কমিটির সভাপতি এম নুর উদ্দিন সুমন, সিনিয়র সহ-সভাপতি বাবলু বিশ্বাস অমিত, সাধারণ সম্পাদক এ.আর লিমনের নেতৃত্বে দলটির প্রাক্তন এবং বর্তমান কমিটির নেতাকর্মীদের নিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধণা অনুষ্ঠান চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, কাপ্তাই উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, ওয়াগ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে সহ আ.লীগ ও এর অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।