Site icon CPLUSBD.COM

কাপ্তাইয়ে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক।

কাপ্তাই উপজেলা শিক্ষা অফিস ও সিডব্লিউএফডি’র রাঙামাটি প্রোগ্রেসিভ ফিল্ড অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়-২ এর আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, তথ্য কর্মকর্তা মো. হারুন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে।

অবহিতকরণ সভায় বক্তাগণ বলেন, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ থেকে ১৯ বছরের কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা প্রদান করা হবে। যাতে তারা জেন্ডার বৈষম্য, অনাকাঙ্খিত গর্বধারণ প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করত পারে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান এবং এনজিও কর্মীরা অংশ নেন।