কাপ্তাই প্রতিনিধি: রাঙ্গামাটির সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) সকালে কাপ্তাইয়ের জেটিঘাটস্ত সংগঠনটির প্রধান কার্যালয়ে ৮ টি পরিবারের হাতে পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকা প্রদান করেন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাত হোসেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কার্যকারি কমিটির সকল সদস্যরা উপস্হিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমি দায়িত্ব নেবার পর হতে এই যাবৎ ৪১ জন সদস্যকে জন প্রতি ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করি। বিধি অনুসারে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করার জন্য বিআরটিএ এর প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে কাপ্তাইয়ের জেটিঘাট থেকে মালামাল পরিবহনের রাস্তাটি সংস্কারে জন্য তিনি সংগঠনের পক্ষ হতে জোড় দাবি জানান। ফটো ক্যাপশনঃ কাপ্তাইয়ে মৃত ট্রাক চালকের পরিবারকে নগদ অর্থ সহায়তা করছেন শাহাদাত হোসেন।








