নিউজটি শেয়ার করুন

কাপ্তাইয়ে দুর্বৃত্তের হামলায় বিধবা নারীর বাড়ী ভাঙচুর, মরদেহ উদ্ধার

সন্ত্রাসীদের নির্মম হামলায় ভেঙে-চুড়ে চুড়মার পয়ত্রিশউর্ধ বিধবা নারী সুইক্রাচিং মারমার বাড়ি। পরে নদীর পাড়ের একটি গাছে ঝুলিয়ে  হত্যা করা হয়েছে তাকে।

তবে অভিযোগ উঠেছে সন্ত্রাসী মহলের চাপের ভয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলেও চালাতে চাচ্ছে এলাকাবাসী। এদিকে পুলিশ মরদেহটি উদ্ধার করার পর তার শরীরের বিভিন্ন স্থানে মারপিটের চিহ্নও দেখতে পেয়েছেন।

ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ থেকে ৯’কিলো মিটার ভিতরে দূর্গোম আড়াছড়ি এলাকার তাইহ্লা পাড়ায় (৮নং ওয়ার্ড)। এই ঘটনায় চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর রাতে ঘটনাস্থল হতে উদ্ধার করে মহিলার মরদেহটি।

তার স্বামীর নাম মৃত মংসুইপ্র মারমা।

তবে রহস্যের বিষয় তার বাড়ীতে হামলার পরেই গভীর রাতে নদীর ধারে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যার খবর দিলেও ঘটনাস্থলে পুলিশ  পৌঁছানোর আগেই  মরদেহটি নামিয়ে ফেলে স্থানীয়রা। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে বিধবা নারীর শরীরের বিভিন্ন অংশেও রয়েছে মারপিটের চিহ্ন।

এমনটাই জানালেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন।