নিউজটি শেয়ার করুন

কাপ্তাইয়ে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি-জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমূখর আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে রবিবার সকালে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এসময় র‌্যালীটি উপজেলা চত্বর হতে শুরু হয়ে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক সহ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।