কাপ্তাইয়ে নানান আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ক্ষণ গণনা শুরু ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা, চিত্রাংকণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রনালয়ের সহযোগিতায় শনিবার (১১ ডিসেম্বর) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন, কাপ্তাই ফাঁড়ি ইনচার্জ আতাউল হক সহ আরও অনেকে।








