কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানাবার লক্ষ্যে শিশু শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের আংশগ্রহণে দিনভর নানান আয়োজনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা।
উপজেলা পরিষদ মিলনায়তন, অফিসার্স ক্লাব, রেষ্ট হাউজ সভাকক্ষে ৩’শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজয় ফুল তৈরী, গল্প বলা, কবিতা আবৃত্তি, কবিতা রচনা, একক অভিনয়, চিত্রাংকণ, চলচ্চিত্র নির্মাণ, সমবেত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, শিক্ষা কর্মকর্তা খুরশেদুল আলম চৌধুরী সহ আরও অনেকে।

