কাপ্তাই প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে বাড়ি থেকে বের হতে নিষেধ করলেও কে শুনে কার কথা! নিষেধের পরেও চায়ের দোকান খুলে জমজমাট ব্যবসা ও আড্ডা দেওয়ার ক্ষেত্র তৈরী করায় দোকানী সহ ৬ ক্রেতাকে ৩’হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়েছে। কাপ্তাইয়ের কেপিএমের মিলস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে মোস্তফা নামে এক চায়ের দোকানীকে এ জরিমানা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহম্মেদ রাসেল। বাকী ক্রেতাগন কর্ণফুলী পেপার মিলস এ কর্মরত বলে জানা যায়। এসময় ভ্রাম্যামান আদালতকে সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল বলেন, করোনাভাইসরাস প্রতিরোধে বাড়ি থেকে বের না হতে স্থানীয়দের এবং চায়ের দোকান বন্ধ রাখতে শুক্রবার দোকানীদের নিষেধ করা হয়। রোববার বিকালে উক্ত এলাকা পরিদর্শনে গেলে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানীদের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা সহ তার দোকানের সামনে জমায়েত করে আড্ডার আসর বসানোর চিত্র চোঁখে পড়ে আবারও। এর আগে তাদের আড্ডা পরিহার করতে সতর্ক করলেও সেটি অমান্য করায় চায়ের দোকানী এবং ৬ ক্রেতা সর্বোমোট ৩’হাজার ৪’শ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। উল্লেখ্যৎ, গত শুক্রবার বিকেলে কেপিএমে সচেতনতা মূলক অভিযান চালাতে গেলে সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি দেখে পালায় আড্ডা দেওয়া শতাধিক মানুষ। দোকানের ঝাপ ফেলে দৈড় দেয় ১০ থেকে ১৫জন ক্রেতা। পরে স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদ হোসেনের সমন্নয়ে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয় ইউএনও।








