কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
অর্থ মন্ত্রনালয়ের সহযোগিতায় শনিবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় কাপ্তাই নতুন বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে নানান আয়োজনের পর এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন সহ আরও অনেকে।
এর আগে বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে উপস্থাপিত প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, ১০ই ডিসেম্বর বঙ্গবন্ধু উপর চালানো হয়েছে অমানবিক অত্যাচার। বাদ ছিলনা জেল ও জুলুমও। ওনাকে স্বাধীনতার বিপরীতে গিয়ে নানান প্রলোভনও দেখানো হয়েছে তারপরেও তিনি জীবনের বিনিময়ে স্বাধীনতা পাওয়ার আকুতিই বলেছেন বারবার।
স্বাধীনতা আমাদের অধিকার মন্তব্য করে তিনি আরও বলেন, আজ যে স্বাধীনতা আমরা পেয়েছি তার জন্য মুক্তিযোদ্ধাদের পোহাতে হয়েছে অনেক অত্যাচার। আজ আমরা কোন বাঁধা ছাড়াই অনায়াসে গলা উঁচিয়ে কথা বলছি। কিন্তু তখনকার সময়ে তাক করা বন্দুকের গুলিতে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে আমাদের। মুক্তিযোদ্ধারা আমাদের জন্য যে ত্যাগ করেছে তার ঋণ শোধ করার নয়। বঙ্গবন্ধুর আদর্শ যদি আমাদের মধ্যে ঢুকে যায় তবে সোনার বাংলা গড়তে আমাদের বেশি সময় লাগবেনা। তাই দেশের উন্নয়নে প্রয়োজন সকলের সহযোগিতা।








