নিউজটি শেয়ার করুন

কাপ্তাইয়ে বিজ্ঞান মেলার সমাপনীতে ইউএনও: প্রতিভা বিকশিত করতে বিজ্ঞান চর্চায় সরকার সৃষ্টি করেছে নানান ক্ষেত্র

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল বলেছেন, বর্তমান সময়ে শিক্ষা গ্রহণে দারুন বৈপ্লব সৃষ্টি হয়েছে। সময়ের ব্যবধানে বাংলাদেশের তথ্য প্রযুক্তি এখন অনেকটাই এগিয়ে। তাই সময়ের সাথেই নিজেকে প্রযুক্তির ছোঁয়ায় উন্নত করতে হবে। হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজের আগ্রহকে বিজ্ঞান চর্চায় আরও বাড়িয়ে দিতে হবে।

বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে আমরা যদি নিজেকে গড়ে তুলতে পারি তাহলে অন্যের উপর নির্ভর করতে হবেনা। অনেকেই প্রতিভা থাকা সত্তেও কাজে লাগায় না। নিজের প্রতিভাকে বিকশিত করতে সরকার নানান ক্ষেত্র সৃষ্টি করেছে। তাই পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে। দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে সকলকে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক ২’দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান মেলার ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী দিনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে।