কাপ্তাইয়ে দেশীয় চোলাই মদ সেবন করে মাতলামির অপরাধে বিশেষ অভিযানে মঙ্গলবার দুপুরে মো. কাঞ্চনকে (২৮) আটক করা হয়েছে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে কাপ্তাইয়ের লক গেইট এলাকার মো. ইউসুফের ছেলে মো. কাঞ্চনকে আটক করে পুলিশ। তার বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।








