নিউজটি শেয়ার করুন

কাপ্তাইয়ে মাদক বিরোধী র‌্যালী ও লিফলেট বিতরণ

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদক বিরোধী র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।

‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো’ শীর্ষক ব্যানারে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন কমপ্লেক্স প্রদক্ষিণ শেষে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বিভিন্ন যানবাহনের চালক-পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদ, স্থানীয় দোকানীর মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো, নাছির উদ্দিন, উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন সহ আরও অনেকে।