নূর হোসেন মামুন,কাপ্তাইয়: কাপ্তাই উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র উদ্যোগে নানান আয়োজনে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এক যোগে কাজ করার অঙ্গিকার নিয়ে সোমবার (৫ই অক্টোবর) দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়।
উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো. তানভীর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন।
মুক্তিযুদ্ধ মঞ্চ’র সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক ক্যাজলা মারমা, কর্ণফুলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন মুৎসুদ্দি, সম্পাদক পবন পাল, কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সা. সম্পাদক মাকসুদুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক রহমত উল্ল্যাহসহ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র সদস্যরা

