কাপ্তাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে আবারও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে কাপ্তাই থানা সংলগ্ন ময়লার ভাঙার পরিচ্ছন্ন করে সংগঠনের সদস্যরা।
সংগঠনের আহ্বায়ক সোহেল আরাফাতের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, সানজিনা আফরোজ নওরিন, ইসমাতুল নূর রাহিলা, মো. সালাউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, সঞ্জয়, মো. হৃদয়, মো. মোস্তফা, মো. সোহেল, মো. রহিম, মো. ইমন, আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।








