Site icon CPLUSBD.COM

কাপ্তাইয়ে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের অাওতায় ১৫০’মিটার তীর প্রতিরক্ষামূলক ধারক দেওয়াল নির্মাণের উদ্বোধন করলেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

এছাড়া কর্ণফুলী নদী হতে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভাঙ্গনরোধে কর্নফুলি নদীর পাশে প্রতিটি ১৫০’মিটার করে তীর প্রতিরক্ষামূলক বাঁধ নির্মানের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প ৩’টি বাস্তবায়িত হচ্ছে।

এসময় উপস্হিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কর্ণফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী।