Site icon CPLUSBD.COM

কাপ্তাইয়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ডিসেম্বর) ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক ২’দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান মেলার ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। এর আগে একটি র‌্যালী কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

এই বছর মেলায় প্রায় ১৭টি স্টেলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। পরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে ১৭টি স্কুল কলেজের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, অর্থ সম্পাদক নূর হোসেন মামুনসহ আরও অনেকে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, জলবায়ুর কারণে দেশের বিভিন্ন সমস্যা দিন দিন ঘনবুত হচ্ছে। এর ফলে সাথে সাথেই পরিবর্তন দেখা না গেলেও ধীরে ধীরে হচ্ছে। আমরা গ্রীন হাউজ এফেক্ট পড়ি, আমরা বলি আমাদের দেশ একসময় তলীয়ে যাবে। হিমালয় পাহাড় গড়িয়ে যাচ্ছে, অনেক কিছু। জলবায়ু পরিবর্তনের বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় আমাদের করণীয় কি? সকলকে সর্তক হতে হবে, তবেই একটি সুন্দর আগামীর দিকে যেতে পারবো আমরা। নতুবা আতিকায় ডাইনোসর, অতিকায় হস্তীর অস্তিত্ব যেমন লোপ পেয়েছে ঠিক আমাদের অস্তিত্বও তেমন হুমকির মুখে পড়বে।