কাপ্তাই প্রতিনিধি:কাপ্তাই উপজেলা ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র কমিটি গঠন করা হয়েছে।
মো. তানভির খানকে সভাপতি ও মো. সালাউদ্দিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৭ই সেপ্টেম্বর) রাতে রাঙামাটি জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আলিব রেজা লিমন ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার সোমার সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
উক্ত চিঠিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
রাঙামাটি জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আলিব রেজা লিমন জানান, আগামী একবছরের জন্য কাপ্তাই উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বদা সততার সহিত দায়িত্ব পালন করবে উক্ত কমিটি এমনই প্রত্যাশা।








