কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় সংগঠনটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সভাপতি সাগর চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন। সংগঠনের সহ-সভাপতি একরাম হোসেনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, জেটিঘাট বহুমূখী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি লোকমান হোসেন, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুল আলম নূর মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, কাপ্তাই ইউপি সদস্য সজিবুর রহমান সজিব, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সহ সভাপতি মো. মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নূরুল আলম মানিক, মো. সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন, ইয়াছিন আলম, জামাল হোসেন, মোকারম হোসেন, রফিকুল আলম সহ আরও অনেকে।

