নিউজটি শেয়ার করুন

কাপ্তাই রাস্তার মাথায় বাসের ধাক্কায় সিএনজির যাত্রীর মৃত্যু

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস প্রতিবেদক: কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাসের ধাক্কায় সিএনজির যাত্রীর জিহাতুর ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এক বৃদ্ধা আহত হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাতুর ইসলাম (৭) ও আহত লায়লা বেগম (৬০) তারা নাতি ও দাদি বলে জানা গেছে। রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগান এক নম্বর ওয়ার্ডের আনোয়ার ইসলামের ছেলে। আহত লায়লা বেগম (৬০) লেদু মিয়ার স্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাসের ধাক্কায় সিএনজির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। আহত বৃদ্ধা চিকিৎসাধীন রয়েছে।