Site icon CPLUSBD.COM

কাপ্তাই লেকে নিখোঁজ: ১৭ ঘণ্টা পর সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

সাতকানিয়ায় নিজ ঘরে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ

সিপ্লাস প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই লেকের ভাইবোনছড়া এলাকা  থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর অমর চাকমা (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে নৌ ডুবুরি দল।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকায় নৌকা থেকে পড়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া অমর চাকমা কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে। পরে আজ সোমবার ওই এলাকায় তাকে উদ্ধারে অভিযান চালান কাপ্তাই নৌ ঘাঁটির ডুবুরি দল। সকাল সাড়ে ৯টায় যে এলাকায় তিনি ডুবে যান, তার কিছুটা দূর থেকে নিখোঁজ অমর চাকমার লাশ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন বলেন, গতকাল বিকেলে নৌকা থেকে পড়ে অমর চাকমা নামে একব্যক্তি নিখোঁজ হওয়ার পর আজ সোমবার নৌ বাহিনীর ডুবুরি দলের সহায়তায় পুলিশ সদস্যরা ঐ এলাকায় গিয়ে নিখোঁজ অমর চাকমার মরদেহ উদ্ধার করে।