নিউজটি শেয়ার করুন

কাপ্তাই লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করলো নৌবাহিনী

প্রাকৃতিক বিপর্যয়ে পাহাড় ধ্বসে লেক ভরাট এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ নানান কারণে বিলুপ্তির পথে কাপ্তাই লেকের ঐতিহ্যবাহী নানান প্রজাতির মাছ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় কাপ্তাই লেকে রুই, কাতলা, ও মৃগেলের মৎস্য পোনা অবমুক্ত করেন কাপ্তাই নৌ ঘাঁটি ‘বানৌজা শহীদ মোয়াজ্জমের’ অধিনায়ক এম মুকিত খান (সি), পিএসসি।

এসময় নৌ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অন্যান্য কর্মকর্তা ও নৌ সদস্যগণ উপস্থিত ছিলেন।