নিউজটি শেয়ার করুন

কাপ্তাই হ্রদে ঝাঁপ দিয়ে ইয়াবাসহ চিহ্নিত ২ কারবারিকে ধরলো পুলিশ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদের নির্জন দ্বীপে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রির সময় চিহ্নিত মাদক বিক্রেতা টিপু ও মানিক ত্রিপুরাকে হাতেনাতে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার ( ১৭ আগস্ট) বিকেলে কাপ্তাই হ্রদের পানিতে ঝাঁপ দিয়ে দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের দেহে তল্লাসি চালিয়ে ২৫০ পিছ ইয়াবা ও ২৪.৭৫ গ্রাম ইয়াবার পাউডার পাওয়া গেছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কোতয়ালী থানার এএসআই দেলোয়ার হোসেন।

তিনি জানিয়েছেন, ইয়াবা বিক্রেতা টিপুর বিরুদ্ধে অন্তত ৭টি মাদকের মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় এতোদিন টিপু পলাতক ছিলো

রিজার্ভ বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, আটককৃত টিপু রিজার্ভ বাজারের তরকারি ব্যবসায়ি মহসিন কলোনীর বাসিন্দা কবির আহাম্মদের সন্তান। অপরজন মানিক ত্রিপুরা রিজার্ভ বাজারের ক্যাল্ল্যা পাড়ার পূন্যচন্দ্র চাকমার সন্তান বলে জানাগেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, আটককৃতরা সকলেই রাঙামাটি শহরের চিহ্নিত মাদক বিক্রেতা। রাঙামাটি শহরে ইয়াবা সাপ্লাইয়ের অন্যতম হোতা সাজ্জাদ হোসেন টিপু(২৪)। তার মাধ্যমেই শহরের রিজার্ভ বাজার, বনরূপা ও তবলছড়ি এলাকার খুচরা ইয়াবা বিক্রেতারা ইয়াবা সংগ্রহ করে মাদকসেবীদের নিকট বিক্রি করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিদিন গড়ে ৩’শ থেকে সাড়ে তিনশো ইয়াবা বিক্রি করে বলে জানিয়েছে টিপু। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here