সৌদি আরব প্রতিনিধি: মুসলিম বিশ্বের প্রথম ও প্রাচীন স্থাপনা ইসলাম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় স্থান মসজিদুল হেরাম বায়তুল্লাহ কা’বা ও রওসুলের রওজা মোবারেক মদিনা হেরাম রোজার প্রথম তারাবীহ নামাজ অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজান উপলক্ষে ২৩ এপ্রিল বৃহস্পতিবার বায়তুল্লাহ কা’বা-ঘরে আংশিক ধর্মপ্রাণ মুসল্লির তাওয়াফ করছেন। এশা নামাজের পরপর তারাবীহ নামাজ শুরু হয়। এশা নামাজে ইমামতি করেন মক্কা-মদিনা হেরামের প্রধান ইমাম শাইখ আবদুর রহমান আল সুইদাস। দশ রাকাত তারাবীহ নামাজের শুরুতে ইমামতি করেন সাউদ উদ আল সুরাইম। পরে তারাবীহ কিছু অংশ ও বিতীরের নামাজে ইমামতি করে মসজিদুল হেরামের ইমাম শাইখ সুইদাস।
বিতির নামাজ চলাকালীন সময়ে দু’হাত তুলে সমগ্র বিশ্ববাসীর জন্য মোনাজাত করেন শাইখ আবদুর রহমান আল সুইদাস তিনি মোনাজাত দোয়া চেয়ে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘর ছাড়া করোনা আমাদের বর্তমান চলামান পরিস্থিতি থেকে মুক্তি দাও। করোনা বিস্তার প্রতিরোধে গত ২ মার্চ ১৩টি বড় শহরে অনির্দিষ্টকালের জন্য ও সমগ্র সৌদি আরবজুড়ে কারফিউ জারি করেন। মাহে রমজানকে সামনে রেখে গত ২২ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ পরিবর্তন এনে মক্কা-মদিনা হেরামে ২০রাকাত থেকে ১০ রাকাত তারাবীহ নামাজ পড়্রা অনুমোদন দেন দেশটির সরকার।

