সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কর্নেল হাট এলাকায় কাভার্ডভ্যান চাপায় ৪০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে থাকা আকবরশাহ থানার উপ-পরিদর্শক ধীমান ঘোষ বলেন, সড়ক পার হতে গিয়ে কার্ভাডভ্যান চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কার্ভাডভ্যান ও চালককে আটক করা যায়নি বলে জানান এই কর্মকর্তা।








