নিউজটি শেয়ার করুন

কামালবাজারে বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কামাল বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পাশে দাঁড়ানো এক নারী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানায়।

নিহত মমতাজ বেগম (৫৩) চান্দগাঁও থানাধীন পাঁচ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ভাড়া ঘরের শাহ আলমের স্ত্রী।তিনি কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত গ্লোবাল শার্ট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের শ্রমিক।

আহতরা হলেন, হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), তানিয়া আক্তার (২৪) ও কুলসুমা বেগম (২২)।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, আজিম গ্রুপের মালিকানাধীন তৈরি পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাস সকালে কামাল বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী টাওয়ারের নিচে অপেক্ষমানদের ওপর  উঠে যায়। ঘটনাস্থলে মমতাজের মৃত্যু হয়।

আহত চার শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।