নিউজটি শেয়ার করুন

কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে পরীমনি-মৌ

বিনোদন ডেস্ক: পরীমনি ও মরিয়ম আক্তার মৌকে পাঠানো হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারে। সেখানে এই দুইজনকে রজনীগন্ধা ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর করোনা উপসর্গ না থাকলে সাধারণ বন্দীদের ভবনে পাঠানো হবে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কাশিমপুর নারী কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল।

তিনি জানান, চিত্রনায়িকা পরীমণি ও মাডেল মরিয়ম আক্তার মৌকে এ কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের এখানে ১৪ দিন থাকতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরীমণিকে এ কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, আজ শুক্রবার তাদের একই প্রিজনভ্যানে আদালত কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here