নিউজটি শেয়ার করুন

কার্টন ও ময়লার স্তুপ থেকে দুটি নবজাতকের লাশ উদ্ধার

চন্দনাইশে ঘরের দেয়াল ধসে কেড়ে নিলো ঘরের শিশুর প্রাণ

সিপ্লাস ডেস্ক: গাজীপুর মহানগরীতে একই দিন পৃথক স্থান থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে একটি লাশ শহরের ভাওয়াল রাজদিঘিরপাড় ও অন্যটি সালনা এলাকায় মহাসড়কের পাশের ময়লার স্তুপ থেকে উদ্ধার হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. ইমতিয়াজুর রহমান জানান, দুপুরে গাজীপুর শহরের রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার সংলগ্ন রাজবাড়ী পুকুর পাড়ে খেজুর গাছের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। আনুমানিক এক দিন বয়সী ওই কন্যা শিশুর লাশটি কার্টনের ভেতর ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

অপর নবজাতকের লাশ উদ্ধারের বিষয়ে একই থানার এসআই লিয়াকত হোসেন জানান, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনার ইপসা গেটের পাশে ময়লার স্তুপে আরেকটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় উৎসুক জনতা কার্টনটি খুলে ওড়নায় মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এটিও মেয়ে নবজাতকের লাশ এবং বয়স এক দিন হতে পারে ধারণা তাঁর।