নিউজটি শেয়ার করুন

কালামিয়া বাজারে মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালক নিহত

সীতাকুণ্ডে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার একদিন পর স্বামীও মারা গেলেন

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কালামিয়া বাজারে মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই )  ভোর ৬টার দিকে লিজা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হুমাইন কবির জানান, নিহত রিকশা চালকের নাম জানা যায়নি।  আহতরা গার্মেন্ট শ্রমিকরা হলেন- ছকিনা (৪০), জোসনা (২৫) ও তাছলিমা (২৭)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া  বলেন, মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকসহ আহত ৪ জনকে সাড়ে ৬ টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনকে ২৮ নম্বর নিউরোসার্জারি ও ২ জনকে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রিকশাচালকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।