নিউজটি শেয়ার করুন

কালারমারছড়া পুলিশের বাজার মনিটরিং,তালিকা টাঙ্গানোর নির্দেশ দিয়ে সর্তক করলেন আইসি

করোনা নিয়ে মানুষের আতস্কের শেষ নেই। পুরো বিশ্বকে কাবু করে দিয়েছেন মহামারি করোনা। করোনে ভাইরাসকে পুঁজি করে চাউল, ডাল, আলু, তৈল পেঁয়াজ,রসুনসহ নিত্য পণ্যের চড়া দাম নিচ্ছে মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজার,নোনাছড়ি বাজার,ইউনুছখালী বাজারসহ সমগ্র ইউপির কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। বিষয়টি নজরে আসলে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই/ কিশোর বড়ুয়া কালারমারছড়া ইউনিয়নের প্রতিটি বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য দাম না বাড়ানোর জন্য দোকান মালিকদের সচেতন করেছেন! আজ ২৭ মার্চ (শুক্রবার) দুপুর ১টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উল্লেখিত বাজারে বিভিন্ন মুদির দোকানে গিয়ে ব্যবসায়ীদের নিত্য পণ্যের দাম মনিটরিং করে তালিকা টাঙ্গানোর নির্দেশ দিয়েছেন। নিম্ম আয়ের মানুষ পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন, কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর টু আইসি জাহাঙ্গীর আলম, কালারমারছড়া পুলিশ ক্যাম্পের সকল সদস্যরা। কালারমারছড়া পুলিশ ক্যাম্পের আইসি কিশোর বড়ুয়া সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে সকল মুদির দোকানদারকে দ্রব্যমূল্য দাম না বাড়ানোর জন্য মালিকদের সচেতন করা হয়েছে। প্রয়োজনে আগামীতে নিবার্হী ম্যাজিস্ট্রেটের সহযোগিতার মাধ্যমে মোবাইল কোর্টে জরিমানা করা হবে।