Site icon CPLUSBD.COM

কালীপুর নিমকালী মন্দির পূজা উদযাপন পরিষদ গঠিত

সভাপতি স্বপন কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক সুমন দাশ

বাঁশখালী উপজেলার কালীপুর ঐতিহ্যবাহী শ্রীশ্রী নিমকালী মন্দির পূজা উদযাপন পরিষদের সভা  শুক্রবার (১ নভেম্বর) সকালে মন্দির প্রাঙ্গণে পরিষদের সিনিয়র সদস্য স্বপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শিক্ষক স্বপন কান্তি বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বুলবুল সেন, সুজিত দাশ, নারায়ন গুহ, চন্দন পাল, তপন বিশ্বাস, কাজল পাল (হিমু), সান্টু দাশ, সুমন দাশ, রিমন পাল, রনি দাশ, মনোজ চক্রবর্তী, মিশু দাশ, ভবতোষ সুশীল, রকি পাল, জুয়েল গুহ, বাসুদেব পাল, অভি দাশ, আপন বৈদ্য, সাগর দাশ, যীশু দাশ, রাসেল গুহ, সজীব ধর প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে শিক্ষক স্বপন কান্তি বিশ্বাসকে সভাপতি, সুমন দাশকে সাধারন সম্পাদক, রিমন পালকে (রনি) অর্থ সম্পাদক ও মিশু দাশকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীশ্রী নিমকালী মন্দির পূজা উদযাপনপরিষদ গঠন করা হয়।

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।