নিউজটি শেয়ার করুন

কালুরঘাটে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেতন ভাতার দাবিতে সামুতা এ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানের শত শত শ্রমিক কারখানা ঘিরে বিক্ষোভ করে বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাস থেকে তারা বেতন ভাতা পাচ্ছে না। যে কারণে করোনা পরিস্থিতিতে মানবেতন জীবনযাপন করছেন। যে কারণে বাধ্য হয়ে তাদেরকে বিক্ষোভে নামতে হয়েছে। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।