নিউজটি শেয়ার করুন

কাল থেকে ওমানে প্রবাসীদের প্রবেশ নিষেধ, জুমার নামাজ বন্ধ

করোনা ভাইরাস প্রতিরোধ করতে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।

সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য হচ্ছে, কাল (১৭ মার্চ) থেকে প্রবাসীরা দেশটিতে প্রবেশ করতে পারবে না।

তবে, ওমানের নাগরিকসহ জিসিসি ভুক্ত রাষ্টের নাগরিকরা চলাচলে উম্মুক্ত । জিসিসি ভুক্ত রাষ্ট্রসমূহ হলো-সৌদি আরব, আরব আমিরাত,কুয়েত, কাতার, বাহারাইন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জুমার নামাজ জামায়াতের সাথে আদায় না করতে শুক্রবারে জুমায় মসজিদ বন্ধ রাখা।

অপর সিদ্ধান্তসমূহ হলো-পাবলিক উদ্যান এবং পার্ক বন্ধ রাখা, বিমান,স্থল ও সমুদ্র বন্দর হয়ে প্রবেশ করাদের চৌকির মাধ্যমে পৃথকীকরণ।

সর্বশেষ সিদ্ধান্ত, বিবাহ সম্পর্কিত সকল সামাজিক সমাবেশ নিষিদ্ধ। গতকাল রবিবার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি। এদিকে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে ছুটিতে থাকা প্রবাসীরা। অনেকে ফেরার জন্য টিকেট কনফার্ম করেও দেশে আটকা পড়েছে।

ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম.এন আমিন বলেন, ‘ আশা করি ছুটিতে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ চলে গেলেও পুনরায় প্রবেশে তেমন অসুবিধা হবে না। কারণ এটি একটি রাষ্ট্রিয় সিদ্ধান্ত। নিশ্চয় তারা এটির জন্য বিকল্প ব্যবস্থা রাখবেন।’