নিউজটি শেয়ার করুন

কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী করোনায় আক্রান্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তিনি।

বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবকদের জন্য কাশেম নূর ফাউন্ডেশনের ২২ লাখ টাকা অনুদান।

হাসান মাহমুদ চৌধুরী চট্টগ্রামের কিছু মানবিক কাজে এবং জাতীয় শোক দিবসে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে অংশ নিতে দুই সপ্তাহ খানেক আগে চট্টগ্রামে আসেন। এসময় বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করার এক পর্যায়ে হঠাৎ অসুস্থতা অনুভব করায় তাঁকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওইদিন করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরেরদিন শুক্রবার (২৮ আগস্ট) করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া যায়।

সিএমপি’র পুলিশ সদস্যদের জন্য কাশেম নূর ফাউন্ডেশনের আর্থিক সহায়তা।

করোনার শুরু থেকে মানবিক সহায়তার কাজে নিয়োজিত ছিলেন হাসান মাহমুদ চৌধুরী। দেশে করোনা মহামারিতে অন্তত দেড় লক্ষ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে প্রায় ৫০ হাজার মানুষের ঘরে পোঁছে দিয়েছেন খাদ্য সহায়তা। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাঙালিদেরও তিনি করোনাকালে নানা সহায়তা প্রদান করেছেন।

চট্টগ্রাম আইসোলেশন সেন্টারের জন্য কাশেম নূর ফাউন্ডেশনের ৫ লাখ টাকা অনুদান।

করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের জন্য ৫ লক্ষ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন সেবকদের নতুন পোশাকের জন্য ২০ লক্ষ টাকাসহ চসিককে ২২ লক্ষ টাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেন। এছাড়া তাঁর নেতৃত্বে বহুমাত্রিক মানবিক কর্মকান্ড কাশেম-নূর ফাউন্ডেশন অব্যাহত রেখেছে।

করোনা মহামারিতে দেড় লক্ষ মানুষের জন্য কাশেম নূর ফাউন্ডেশনের খাদ্য সহায়তা।