নিউজটি শেয়ার করুন

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ২

অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে ২ কাশ্মীরি নিহত হয়েছেন। সোমবার উপত্যকার অবন্তীপোরা এলাকায় চলা এ সংঘর্ষে ৩ ভারতীয় জওয়ানও আহত হয়েছেন।

তল্লাশির সময়ই সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয় বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

ভারতীয় বাহিনীর দাবি, ঘটনাস্থলে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।