নিউজটি শেয়ার করুন

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়
ছবিঃ বিডিনিউজ২৪

জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নিতে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ।

বুধবার সকালে ঢাকা সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফিরে যাওয়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এবিষয়ে প্রথম সরকারের অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, “ভারত সরকার কর্তৃক সংবিধানের ৩৭০ বাতিল ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ মনে করে।

“আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়নকে প্রাধান্য দেওয়া সব দেশের জন্য অগ্রাধিকার হওয়া উচিত বলে মূলনীতির কথা বাংলাদেশ বরাবরই বলে আসছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here