Site icon CPLUSBD.COM

কাস্টমস মোড়ের গোল চত্বরের ফোয়ারাতে উঠে গেছে কাভার্ড ভ্যান

নগরীর কাস্টমস মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে গোল চত্বরের ফোয়ারাতে উঠে গেছে একটি কাভার্ড ভ্যান।

বুধবার দুপুরে  এ দূর্ঘটনা ঘটে।

ফোয়ারাটি ভেঙ্গে গেলেও কোন জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের লেবার ইয়ার্ড থেকে আসা কাভার্ড ভ্যানটির ব্রেক ফেল হলে ট্রাকটি ফোয়ারার উপর উঠে যায়।

ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছে।

কাভার্ডভ্যানটির মালিক ইউসুপ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ডিসি ট্রাফিক বন্দর তারেক আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।