নিউজটি শেয়ার করুন

কিছু আফগানকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ, ঢাকার ‘না’

কিছু আফগানকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ, ঢাকার ‘না’
ছবিঃ সংগৃহীত

সিপ্লাস ডেস্কঃ আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিতে ওয়াশিংটনের অনুরোধ ঢাকা নাকচ করে দিয়েছে।

আজ সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল মোমেন বলেন, ‘প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়।তালেবানদের উত্থানের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে মার্কিন সমর্থকদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। তাদের উদ্ধার করে বিভিন্ন দেশে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করছে। এরই অংশ হিসাবে কিছু লোককে বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন। বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। ফলে আশ্রয়দাতা হিসাবে বংলাদেশের সুনাম রয়েছে। ফলে এসব আফগান নাগরিকদের সাময়িক আশ্রয় দেয়ার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ জানিয়েছে’। তবে বাংলাদেশ এসব আফগান নাগরিকদের আশ্রয় দিতে অপারগতা জানিয়েছে।

এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আমরা মনে করি, এই পরিস্থিতি এ অঞ্চল এবং তার বাইরে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও আফগানিস্তান ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য শেয়ার করে। আফগানিস্তান সার্কের সদস্য এবং দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ। মহান মুক্তিযুদ্ধের সময়ে আফগানিস্তানের জনগণ বাংলাদেশকে যে সমর্থন দিয়েছে; বাংলাদেশ তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আঞ্চলিক সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী লক্ষ্য অর্জনে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here