নিউজটি শেয়ার করুন

কিশোরীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক ৫

সিপ্লাস ডেস্ক:  নোয়াখালীর সুবর্ণচর থেকে এক কিশোরীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হওয়া ৫ জন যুবককে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা। এ ঘটনায় অপহরণ চেষ্টার অভিযোগে কিশোরীর মা বাদী হয়ে চরজব্বর থানায় মামলা দায়ের করেন।

শনিবার (২৬ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।

নোয়াখালীতে আটককৃতরা হলেন— সাগর দাস (২৩), নুর মোহাম্মদ হাসান রায়হান (২৪), আজিজুল হক (২২), জিতু বড়ুয়া এবং মীর মোশাররফ হোসেন সৌরভ (২১)।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে সাগর দাসের নেতৃত্বে ৫ যুবক চট্টগ্রাম থেকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে বাড়ির সামনে থেকে এক তরুণীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে মাইক্রোবাসে উঠিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ৫ যুবককে আটক করে।