নিউজটি শেয়ার করুন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তিনজনকে গলাকেটে হত্যা

কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার পর ক্যাম্প-২ এর ডি-৭ ব্লক থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন, হলেন, রোহিঙ্গা আলী হোসেনের পুত্র নূর সালাম (৩৯), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫) ও শ্যালিকা হালিমা খাতুন (২৬)।

আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) সূত্র জানিয়েছে, নূর সালামের মাদক সেবন নিয়ে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ক্ষিপ্ত হয়ে স্বামী নূর সালাম স্ত্রী মরিয়ম বেগমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে শ্যালিকা হালিমা খাতুন দুজনের ঝগড়া থামাতে এগিয়ে আসে।

এসময় নূর সালাম ও শ্যালিকা দা ও কাঁচি একে অপরকে কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান নূর সালাম ও তার স্ত্রী। ঘটনাস্থল থেকে শ্যালিকা হালিমা খাতুনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা পুলিশ সুপার (অতিরিক্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।